বাগাতিপাড়ায় বুধবার রাতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুস্কার তুলে দিচ্ছেন থানার ওসি রফিকুল ইসলামসহ অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪
‘মাদক-মোবাইল গেমস ছাড়, খেলার মাঠে চল’ স্লোগানে বাগাতিপাড়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌর এলাকার নওশেরা মহল্লার স্থানীয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে সিনিয়র গ্রুপে রিংকু-প্রিন্সকে হারিয়ে রিয়াদ-পোষন এবং জুনিয়র গ্রুপে মিহাদ-মুরাদকে পরাজিত করে রিত্মিক-জিম্মার চ্যাম্পিয়ন হয়। রিয়াদ ও জিম্মা সেরা খেলোয়াড় হন।
নওশেরা যুব কল্যাণ সংঘ এ খেলার আয়োজন করে। থানার ওসি রফিকুল ইসলাম সম্মানিত অতিথি থেকে বিজয়ীদের ট্রফি তুলে দেন।
সংঘের আহ্ববায়ক মোখলেছুর রহমান খান জামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্টের উপদেষ্টা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক কামরুল হক খান। অন্যদের মধ্যে ছিলেন পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম, সাংবাদিক আল-আফতাব খান সুইট, উত্তম কুমার ভৌমিক, জাহাঙ্গীর আলম খান তারা, আলাউল আলম খান, মুঞ্জুরুল আলম খান, বলই চন্দ্র, আইয়ুব আলী , সাবেক মহিলা কাউন্সিলর নিলুফা ইয়াসমিন প্রমুখ।
