নাটোরের বড়াইগ্রাম পৌর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করছেন অতিথিরা। নাটোর ভিউ২৪
নাটোরের বড়াইগ্রাম পৌর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রাজশাহী কিশোর একাডেমীকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে টু স্টার হরিয়ানা ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস খেলায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এর আগে বিকাল সাড়ে তিনটায় নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাকিম যৌথভাবে খেলার উদ্বোধন করেন।
বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যান সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, সাবেক সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ওমর আলী শেখ, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারী হাসানুল বান্না উজ্জল, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, পৌর জামায়াতের আমীর আলমাছ সরদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বড়াইগ্রাম খেলোয়াড় কল্যান সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা উপস্থিত ছিলেন।
