বড়াইগ্রাম শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান


খেলাধুলা বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(২ সপ্তাহ আগে) ৮ মে ২০২৬, শুক্রবার, ৭:১৬ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রাম শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী খেলাধুলা শেষে সন্ধ্যা ছয়টায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। 

একাডেমীর পরিচালক প্রভাষক খাদেমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মৌখাড়া ইসলামিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বড়াইগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, জননী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা হাসানুল বান্না উজ্জল ও পারকোল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 
 

খেলাধুলা থেকে আরও পড়ুন

সর্বশেষ