বাউয়েটের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


শিক্ষা বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ৬:৪৪ অপরাহ্ন

natoreview

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামানের নেতৃত্বে শোযাত্রা। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বাউয়েট প্লাজায় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, কেক কাটা, শোভাযাত্রা এবং শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য জব ফেয়ারের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। উপস্থিত ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল কেএফএ সোহেল (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, প্রক্টর ড. মো. মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা মাছুদার রহমান।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ