মেধা আর নৈতিকতার সমন্বয়ে সুনাগরিক তৈরি করতে হবে-আব্দুল আজিজ এমপি


শিক্ষা বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩২ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন আব্দুল আজিজ এমপি। নাটোর ভিউ২৪

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ বলেছেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে মেধা আর নৈতিকতার সমন্বয়ে সুনাগরিক গড়ে তুলতে হবে। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সততার শিক্ষাও দিতে হবে। একটি স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আদর্শ মানুষ তৈরির কোন বিকল্প নেই। তিনি বৃহস্পতিবার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসকের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা ও অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে ও নৃত্য পরিবেশন করা হয়। 

এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রধান অতিথি পূর্বে নির্মিত এক তলা ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণের মাধ্যমে চারতলায় উন্নীত করার ঘোষনা দেয়াসহ বিদ্যালয়টি জাতীয়করণে সম্ভাব্য সব কিছু করার প্রতিশ্রুতি দেন।    
 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ