বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর বিজয়ীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) বাউয়েট কাপ বাস্কেটবল ও ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর বাস্কেট বল ফাইনাল খেলা সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
সিই বিভাগ ৬০-০৫ পয়েন্টের ব্যবধানে ইইই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্লেয়ার অব দ্যা ফাইনাল ম্যাচ শিক্ষার্থী মোহাম্মদ ইফতেখার হাসান তানিম, প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট এবং টপ স্কোরার হন শিক্ষার্থী মো. ইসরাফিল ইসলাম ইমন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এডমিন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন ও গেমস, স্পোর্টস অ্যান্ড জিমনেসিয়াম ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক সহযোগী অধ্যাপক ড. মো. রুবেল বাশার, প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মাহমুদুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান প্রমুখ।
