কাদিরাবাদ সেনা নিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বাউয়েট কাপ বাস্কেট বল ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করছেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান। ছবি : সংগৃহীত
নাটোরের কাদিরাবাদ সেনা নিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে (বাউয়েট) বাউয়েট কাপ বাস্কেট বল ও ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ক্যাম্পাসে প্রধান অতিথি থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাউয়েটের গেমস, স্পোর্টস অ্যান্ড জিমনেসিয়াম ক্লাবের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী খেলায় ইইই বিভাগ ৪-০ পয়েন্টের ব্যবধানে ইংরেজি বিভাগকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হন শিক্ষার্থী মো. জাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কর্নেল (অব.) মো. শওকত হুসেন, রেজিস্ট্রার লে. কর্নের (অব.) কেএফএ সোহেল, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূ্ঞাঁ, প্রক্টর সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. মো. মাহমুদুর রহমান, ছাত্রকল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. মাসুদার রহমান প্রমুখ।
