নাটোরে হিফজুল কুরআন প্রতিযোগীতায় প্রথম বিজয়ী হাফেজ ইয়াছিন আলীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান। ছবি : নাটোরভিউ২৪
নাটোরে হিফজুল কুরআন প্রতিযোগীতার সমাপনী শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকারমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।
নাটোর শহরের কানাইখালী এলাকায় টিএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরমান খান চৌধুরি ওরফে সৈকত চৌধুরী জেলার এক’শ ২০ জন অংশগ্রহনকারী হাফেজকে নিয়ে ২১ জানুয়ারি থেকে প্রতিযোগীতা শুরু করেন।
বিচারকমণ্ডলী দ্বারা পরিচালিত তিনটি ধাপে প্রতিযোগিতায় বাছাই শেষে ২০জন অংশগ্রহনকারী চূড়ান্ত পর্বে অংশ নেয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সমাপনী প্রতিযোগিতায় চূড়ান্তভাবে প্রথম বিজয়ী হয় লালপুর উপজেলার ফুলবাড়ী এলাকার মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ ইয়াছিন আলী। পুরস্কার হিসেবে পায় ৫০ হাজার টাকাসহ আকর্ষনীয় আরো পুরস্কার। এছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে ২৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা।
অন্য অংশ গ্রহনকারী সবার জন্য ছিলো ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার। পরে সমাপনী প্রতিযোগিতার প্রধান বিচারক ও প্রধান অতিথী মাওলানা মুফতি মিজানুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
টিএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতি ফরমান খান চৌধুরি’র সভাপতিতে অনুষ্ঠানে ডা. আবুল কালাম আজাদ, বিএনপি নেতা জিল্লুর রহমান খান চৌধুরি বাবুল ও নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবনসহ জেলার বিভিন্ন মাদ্রাসার সুপার ও আলেমরা উপস্থিত ছিলেন।
