বাগাতিপাড়ায় স্কুলে স্কুলে স্বাস্থ্যসম্মত কিশোরী বান্ধব পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দাবিতে মঙ্গলবার শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ায় স্কুলে স্কুলে স্বাস্থ্যসম্মত কিশোরী বান্ধব পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দাবিতে এক শোভাযাত্রা বের করে কিশোর-কিশোরী ও ভূমিহীন সমিতি।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ইউএনও (এসিল্যান্ড) সুরাইয়া মমতাজ বরাবর স্মারকলিপিও দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে এসব কর্মসূচির শুরুতে উপজেলা চত্বরের পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি মালঞ্চি বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে ‘আজকের তারুন্যই আগামী দিনের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে এক আলোচনা সভা হয়। এতে ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি মীরা বেগমের সভাপতিত্বে জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, নিজেরা করির অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম, শিক্ষক আলমগীর হোসেন, পুলিশের এস আই কামরুজ্জামান, ভূমিহীন আঞ্চলিক কমিটির সহসভাপতি জালাল উদ্দিন, ইউনিয়ন কমিটির সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি ইসমাইল হোসেন, কিশোরী কন্যা কথা, মিথিলা, জান্নাতুল, সানজিদা প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় বক্তারা অপর্যাপ্ত অবকাঠামো এবং স্মাস্থ্য সম্মত না হওয়ায় প্রত্যেকটি স্কুলে কিশোরী বান্ধব পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দাবি করেন। পরে তারা ভারপ্রাপ্ত ইউএনও (এসিল্যান্ড) সুরাইয়া মমতাজের হাতে স্মারকলিপি প্রদান করেন।
