বাগাতিপাড়ায় তারুন্যের উৎসবে চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা


শিক্ষা বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(১ বছর আগে) ১৩ জানুয়ারি ২০২৫, সোমবার, ৯:৪৯ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় উৎসবে সোমবার চিত্রাংকণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম। ছবি : নাটোরভিউ২৪

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে বাগাতিপাড়ায় ৫১ দিনব্যাপী চলমান তারুন্যের উৎসব ২০২৫-এর ১৫তম দিনে আন্তঃস্কুল ও আন্তঃকলেজ পর্যায়ের চিত্রাংকণ, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় প্রতিযোগিতা শেষে বড়াল সভা কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম বিজয়ীদের হাতে শুভেচ্ছা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এ সময় সেখানে সহকারি কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, সহকারি শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম মন্ডল, সহকারি শিক্ষা অফিসার রতন কুমার পাল, যুগান্তরের উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম, ছাত্র প্রতিনিধিদের মধ্যে মোনায়েম ইসলাম রুমি, ইমদাদুল হক শুভ, ফজলে রাব্বিসহ অংশগ্রহনকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ