গ্রাফিক্স : নাটোরভিউ২৪
আইনজীবি সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে এবং ইসকনকে রাষ্ট্রদ্রোহী জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বড়াইগ্রাম উপজেলা শাখা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকাল বিক্ষোভ মিছিল শেষে বড়াইগ্রাম পৌর গেটের সামনে আয়োজিত সমাবেশে পরিষদের উপজেলা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আলাউদ্দিন ও সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।
এ সময় তারা অবিলম্বে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যা মামলার সকল আসামীকে গ্রেফতার ও ইসকন নিষিদ্ধের দাবি জানান।
