রাজনীতি, অর্থনীতির বাইরে কোনো সমাজ, দেশ বা পৃথিবী নেই : কুদ্দুস, এমপি


ধর্ম

নাটোর ভিউ ডেস্ক

(৩ বছর আগে) ৮ এপ্রিল ২০২৩, শনিবার, ১০:৩২ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম সমিতি, ঢাকার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, এমপি

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, ১৯৭৩ এর এপ্রিলের ৭ তারিখে জাতিরজনকের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছিল। সেই জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি অনুষ্ঠান রেখে আজ আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সালাম বিনিময়ের জন্য এসেছি। শুক্রবার ৭ এপ্রিল রাজধানীর মিরপুর-১ এ অবস্থিত সিটিমহল চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ঢাকাস্থ বড়াইগ্রামবাসীদের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আরো বলেন, বড়াইগ্রামবাসী, গুরুদাসপুরবাসী ও নাটোরবাসী সবাই জানেন, রাজনীতির বাইরে কোনো সমাজ নেই, রাষ্ট্র নেই। অর্থনীতির বাইরেও কোনো সমাজ নেই, পৃথিবী নেই। আমাদের নানা সমস্যা নিয়ে চলতে হয়।
বড়াইগ্রাম সমিতি, ঢাকার উদ্যোগের প্রশংসা করে নাটোর-৪ সংসদ সদস্য বলেন,  আমার ভালো লাগছে যে একবছরের চেষ্টায় বড়াইগ্রাম সমিতি এ ধরনের আয়োজন করতে পেরেছে। এখানে নানা পেশার মানুষ আছে। ছাত্র আছে, চাকরিজীবী আছে, অবসরগ্রহণকারী ব্যক্তি আছে, জনপ্রতিনিধিরা আছেন, রাজনৈতিক ব্যক্তিরা আছেন। সবাই মিলে ভালো মিলনমেলায় পরিণত হয়েছে। এ ধরনের মিলনমেলার মাধ্যমে দেশপ্রেম বিষয়ে আকাঙ্খা জাগে। দেশপ্রেম বিহীন মানুষ, মানুষ না। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা জাতীয় পার্টির নেতা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলাউদ্দিন মৃধা, ইবনে সিনা হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. আব্দুল মজিদ, যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, মোতাকাব্বির আহমেদ, 
নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জোহা সাহেব, নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক এমদাদুল হক। 
সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম নান্নুর সার্বিক ব্যবস্থাপনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. আব্দুল গণি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন,  সমিতির সিনি. যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হক খোকন। 
 

ধর্ম থেকে আরও পড়ুন

natoreview
লালপুরে রামকৃষ্ণপুর গোসাঁইজির আশ্রম
কমিটির বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সর্বশেষ