ইফতার ও দোয়া মাহফিলের দাওয়াত পত্র
ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলাবাসীর অংশগ্রহণে আগামীকাল ৭ এপ্রিল শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজধানীর মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের বিপরীতে সিটি মহল চাইনিজ রেস্টুরেন্টের তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে ইফতার।
বড়াইগ্রাম সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম নান্নু, ইফতার ও দোয়া মাহফিলের আহবায়ক এসএম মাহবুব আলম ও
সদস্য সচিব আবু কাফি জন্ননের দেয়া দাওয়াত পত্রে জানানো হয়েছে, উক্ত ইফতার দোয়া মাহফিলের সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি ডা. মো. আব্দুল গনি।
আয়োজকরা জানিয়েছেন, উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বড়াইগ্রামের বিভিন্ন পর্যায়ের সমাজসেবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেবেন।
