১ এপ্রিল শনিবার মোহাম্মদপুর রিংরোডে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে নাটোরবাসীর ইফতার
ঢাকায় বসবাসকারী নাটোরবাসীর সংগঠন নাটোর জেলা সমিতি, ঢাকার আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ বছর ১ এপ্রিল শনিবার মোহাম্মদপুর রিংরোডে অবস্থিত সূচনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে ইফতার ও দোয়া মাহফিল।
সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম নাফিউল ইসলামের নামে দেয়া দাওয়াত পত্রের শুরুতে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানানো হয়েছে। বলা হয়েছে, নাটোর জেলা সমিতি ঢাকা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আপনার সবান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাটোর জেলা সমিতি, ঢাকার সভাপতি সামসুল আলম মল্লিক।
