নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে পৌর মিলনায়তনে মেয়র এবং জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাজেদুল বারী নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।
উপ সহকারী প্রকৌশলী নুরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম মোহাম্মদ ওয়াদুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক প্রামাণিক, পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রবিউল করিম, প্যানেল মেয়র ফজলুল হক ফজের, পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম খান ও ফরিদুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ জোয়াদ্দার, বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সুমন ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাদেমুল ইসলাম বক্তৃতা করেন।
পরে অতিথিরা অনুষ্ঠানে আগত শিশুদের মাঝে খাবার বিতরণ করে।
