পানাম নগরে মুগ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাটোরের শিক্ষার্থীরা


শিক্ষা

নাটোর ভিউ ডেস্ক

(৩ বছর আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন

natoreview

নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক বনভোজন ২০২৩’ শুক্রবার অনুষ্ঠিত হয়। সমিতির সদস্যরা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত পানাম নগর এবং লোক ও কারুশিল্প জাদুঘর ঘুরে দেখেন। বাংলার বার ভূইয়াঁদের স্মৃতি বিজড়িত নিদর্শন দেখে উচ্ছ্বসিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নাটোরের শিক্ষার্থীরা। 

এই বনভোজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম উজ্জ্বল স্বপরিবারে উক্ত বনভোজনে অংশগ্রহণ করেন। এ সময় সমিতিরি সাবেক সভাপতি আহমেদ রুবেল ও সাধারণ সম্পাদক মজনু আলম উপস্থিত ছিলেন।

স্থানীয় এক রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের পর র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সফলভাবে আয়োজন সম্পন্ন হওয়ায় সমিতির সভাপতি মতিউর রহমান সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ