উড়োজাহাজের মুখোমুখি সংঘাত!


প্রবাসে নাটোর সিংড়া

নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৮:০১ অপরাহ্ন

natoreview

ইতালির বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ উড়োজাহাজের মধ্যে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। ইউ-২০৮ প্রশিক্ষণ উড়োজাহাজে ওই দুই পাইলট প্রশিক্ষণ মহড়ায় ছিলেন।

গতকাল মঙ্গলবার রোমে এ দুর্ঘটনা ঘটে বলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ জানা যায়নি। খবর- এএফপি।

নিহত পাইলটদের পরিবার ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি শোকবার্তা পাঠিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।

ইউ-২০৮ হালকা ও এক ইঞ্জিনের উড়োজাহাজ। ঘণ্টায় সর্বোচ্চ ২৮৫ কিলোমিটার বেগে চলতে সক্ষম এই উড়োজাহাজ পাইলটসহ চারজন যাত্রী বহন করতে পারে। 

প্রবাসে নাটোর থেকে আরও পড়ুন

সর্বশেষ