লালপুরে নৌকায় গুলিবিদ্ধ লাশ


লালপুর

লালপুর প্রতিনিধি

(২১ ঘন্টা আগে) ১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৫:৫৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৩৭ অপরাহ্ন

natoreview

লালপুর পদ্মানদীতে এই নৌকা থেকে সাহাবুল ইসলাম নামের একজনকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ছবি : নাটোরভিউ২৪

লালপুর পদ্মানদীতে ভাসমান নৌকার উপর থেকে সাহাবুল ইসলাম (৪৫) নামের একজনকে গুলিবিদ্ধ মৃত অবস্থায় উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ ও ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ি। সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকার মো. ইউনুস প্রামানিকের ছেলে। 
লালপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার রাইটার চর নামক স্থানে পদ্মা নদীর কিনারায় নৌকার উপর গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুলের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫ জুন দিবাগত রাতের কোনো এক সময় চর হতে মোটরসাইকেল চালিয়ে আসা ৫-৬ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী নদীর কিনারার কাছাকাছি থেকে এলোপাথারি গুলি করে মেরে শ্যালো ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকায় সাহাবুলের লাশ রেখে যায়। উদ্ধার করার পর দেখা যায় সাহাবুলের  ডান কাঁধের উপরে একটু পিছনে গুলিবিদ্ধ হয়ে সামনের বাহুর বড় অংশ মাংসসহ হাড় ভেঙ্গে বের হয়ে যায় এবং থুতনির নিচেও কেটে যাওয়ার মতো রক্তাক্ত চিহ্ন রয়েছে।  

লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. সেলিম মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।