সিংড়ায় কলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তৃতা করছেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। ছবি : নাটোরিভউ২৪
সিংড়ার ঐতিহ্যবাহী কলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই বিদায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল করিম মৃধা। ভুগোলের সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদের পরিচালনায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল হোসেন, সিংড়া ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, কলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান, বিদায়ী শিক্ষার্থী মোনালিসা মৌ প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের চারজন শিক্ষার্থীকে পড়াশোনায় উৎসাহ বাড়াতে ফুল দিয়ে বরণ করেন ইউএনও।
