সারের তীব্র সংকট

নলডাঙ্গায় কৃষকদের বিক্ষোভ


নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(৪ মাস আগে) ৪ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৮ অপরাহ্ন

natoreview

সারের তীব্র সংকটের প্রতিবাদে নলডাঙ্গায় কৃষকদের বিক্ষোভ মিছিল মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪

নলডাঙ্গায় সার সংকটে প্রতিবাদে কৃষকেরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বাজারে বাজারে ডিলারের দোকানে ঘুরেও সার না পেয়ে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক। তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সন্ধার আগে  উপজেলার মাধনগরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে কৃষকেরা। এসময় উপস্থিত একই এলাকার কৃষক ,ফরিদুল ইসলাম,মাসুদ রানা,রফিক প্রামানিক,বরকত মন্ডল বলেন,তারা ঘুরে,ঘুরেও  কোথাও সার পাননি। এভাবে সংকট চলতে থাকলে আবাদ ব্যাহত হবে,ফসলের ফলন কমবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। আবার সরকারী মূল্যের চাইতে প্রতি বস্তায় ৬০০/৭০০ টাকা বেশি দিয়ে সার সংগ্রহ করে কোন রকম আবাদ করতে হচ্ছে। সার সরবরাহ না থাকলে অনেক কৃষক আবাদ করতে পারবে না। এতে জমি পতিত থাকবে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ঘাটতি হবে। এতে জাতীয় ভাবে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন কৃষকরা। কৃষকরা দ্রুত এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রসাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কিষোয়ার হেসেন জানান,কৃষকরা যাতে সঠিক ভাবে সার পায় এবং সঠিক মূল্য নেওয়া হয়। সে ক্ষেত্রে উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের পাশে রয়েছে। কৃষকরা যাতে সঠিক ভাবে ফসল ফলাতে, সেজন্য বিভিন্ন গুরুত্ব বিষয় নিয়ে কৃষকদের মাঝে লিফলেট বিতরন করা হচ্ছে। সারের দাম বেশি নেওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে।

নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান খান বলেন,কৃষকরা সঠিক সময়ে এবং সঠিক মূল্যে যেন সার পায় এ বিষয়ে  সংশিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।