আন্তর্জাতিক প্রবীণ দিবসে মঙ্গলবার আলোচনা সভায় বক্তৃতা করছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। ছবি : নাটোরভিউ২৪
‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখিবো আগলে।’ এ স্লোগানকে সামনে নিয়ে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উদযাপন করেছে গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়। এ উপলক্ষে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, পুলিশের এসআই সিরাজুল ইসলাম, খুবজীপুর প্রবীন সংঘের সভাপতি আব্দুল আজিজ মাস্টার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রবীন সংঘের সদস্যরা।
