লালপুরে গাঁজার গাছ উদ্ধার


লালপুর

লালপুর প্রতিনিধি

(৩ দিন আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৮:০৪ অপরাহ্ন

natoreview

লালপুর উপজেলার আঙ্গারী পাড়ায় দুলাল আলীর গাঁজার গাছ। ছবি : নাটোরভিউ২৪

লালপুরে গাঁজা চাষাবাদের অপরাধে দুলাল আলী নামে একজনের বিরুদ্ধে মামলা করেছে লালপুর থানা পুলিশ। দুলাল উপজেলার আঙ্গারী পাড়া গ্রামের মৃত আলী মন্ডলের ছেলে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাতটার সময় উপজেলার অর্জনপুর -বরমহাটি  ইউনিয়নের আঙ্গারী পাড়া গ্রামের  পলাতক আসামি মো. দুলাল আলীর বসতবাড়ি থেকে ০৩ টি কাঁচা গাজার গাছ উদ্ধার করে লালপুর থানা পুলিশ।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামি দুলালকে গ্রেফতারের চেষ্টা চলছে।