বনপাড়ায় জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন ও ফ্রি মেডিকেল ক্যাম্প


স্বাস্থ্য বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৪ দিন আগে) ১১ এপ্রিল ২০২৬, শনিবার, ৫:৫৫ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামের বনপাড়ায় জিন্নাহ হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। নাটোর ভিউ ২৪

নাটোরের বড়াইগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন তিন শতাধিক গরীব অসহায় রোগী। শনিবার উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষ্যে দিন ব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। হাসপাতালের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নাটোর জজকোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সারোয়ার হোসেন ও গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহেদুল ইসলাম বক্তব্য রাখেন। 

মেডিকেল ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ মেজর ডা. মোহাম্মদ ফয়সল বিন মির্জা, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. মজিবুল হক সবুজ, গাইনী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মোছা: সুরাইয়া পারভীন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শেখ নাফিস কবির, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা. মারিয়া কিবতিয়া, হাড় জোড় ও মেরুদন্ড বিশেষজ্ঞ ডা. পলাশ কুমার সাহা, লিভার পরিপাকতন্ত্র চিকিৎসক ডা. কাজী তানভীর মাহতাব রাসেল, জিন্নাহ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কাজী জাফর আহমেদ তিন শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে প্রাথমিক পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেন। 
 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ