সিংড়া হাসপাতালে ফ্যান দিলেন এমপি আনু


স্বাস্থ্য সিংড়া

সিংড়া প্রতিনিধি

(৩ দিন আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ৬:০৬ অপরাহ্ন

natoreview

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষ থেকে ফ্যান প্রদান করা হচ্ছে। ছবি : নাটোরভিউ২৪

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর পক্ষ থেকে ৩৫টি ফ্যান প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজাহিদুল ইসলাম খোকনে কাছে যমুনা ২৭ টি সিলিং ও আটটি অ্যাডজাস্ট ফ্যান পৌছে দেন সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন হোসেন মাস্টার।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, সহ-সভাপতি শারফুল ইসলাম, বিএনপি নেতা হানিফুজ্জামান।

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কষ্ট লাঘবে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম এমপির পক্ষ থেকে ফ্যানগুলো প্রদান করা হয়েছে। যাতে গরমে রোগীদের কোনো কষ্ট পোহাতে না হয়।


 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ