নাটোরের বড়াইগ্রামে শিশুদের ভিটামিন খাইয়ে এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। নাটোর ভিউ ২৪
নাটোরের বড়াইগ্রামে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস উপজেলার মাঝগাঁও মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ মোহাম্মদ জামিউর রহমান ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা রেহানা পারভীন, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) তাপস কুমার সরকার ও স্বাস্থ্য সহকারী সৈকত ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু জানান, উপজেলায় এবারের ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী তিন হাজার ৫শ’ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩৪ হাজার ৯৯০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলা হাসপাতালসহ মোট ১৬৯টি কেন্দ্রে ৩৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন। সবগুলো কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হয়েছে বলে তিনি জানান।
