লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অতিথিরা। ছবি : নাটোরভিউ২৪
লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে আয়োজিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মনজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রায়হান উদ্দিন, লালপুর থানার ওসি (তদন্ত) এএসএম রিয়াজুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরুজ্জামান শামীম, ডা. নিশাত জাহান শিমু, ডা. শফিকুল ইসলাম শামীম, ডা. সজিবুর রহমান, ডেন্টাল ডা. হাসান আলী, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ মাজেদুর রহমান প্রমূখ।
সভায় জানানো হয়, লালপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ২৪১টি কেন্দ্রের মাধ্যমে ৩২ হাজার ৭৪০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৩৪০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ৪০০ জন শিশু রয়েছে।
