বড়াইগ্রাম উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা


স্বাস্থ্য বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৩ মাস আগে) ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৭:২৩ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি আব্দুল আজিজ এমপিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন চিকিৎসক-নার্সরা। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রাম উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুুল আজিজ। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, আবাসিক মেডিকেল অফিসার ডা. ডলি রাণী, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ঈমান আলী ও বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে বরণ করে নেন হাসপাতালের চিকিৎসক-নার্স ও অন্যান্য কর্মকর্তারা। 
 

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ