সিংড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুরআর খতম ও দোয়া। ছবি : নাটোরভিউ২৪
সিংড়ায় ওলামাদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআর খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় সিংড়া গোডাউনপাড়া বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কোরআন খতম ও বিশেষ এই মোনাজাতে অংশ গ্রহণ করেন ওলামাদলের নেতারা ও হামিদিয়া ইসলামিয়া মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিংড়া উপজেলা ওলামাদলের আহবায়ক মাওলানা আসাদুজ্জামান আসাদ। এসময় উপস্থিত ছিলেন পৌর ওলামাদলের সাবেক সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রায়হান কবির, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, হাফেজ শোয়াইব ইসলাম, নজরুল ইসলাম।
