বড়াইগ্রামে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু


বড়াইগ্রাম বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৫ মাস আগে) ১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:১৫ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করছেন জেলা প্রশাসক আসমা শাহীন। নাটোর ভিউ ২৪

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৯৯টি ভোট কেন্দ্রের এক হাজার ৬০৯ জন ভোট গ্রহন কর্মকর্তার পর্যায়ক্রমিক তিন দিনের প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে।রোববার সকাল সাড়ে নয়টায় উপজেলার বনপাড়া সরকারি মহিলা কলেজে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং অফিসার আসমা শাহীন। 

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব এবং জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাম্প কর্মকর্তা এসএম আরাফাত রহমান, ও সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গ্রহনযোগ্য নির্বাচন আয়োজনের উদ্যোগ গ্রহন করেছে। একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা গ্রহনযোগ্য নির্বাচন আয়োজন করতে চাই। নির্বাচনী প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে ভোট গ্রহন কর্মকর্তাবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবেন বলে আমি আশাবাদী। 

জেলা নির্বাচন অফিসার জানান, প্রশিক্ষণে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ ভোট গ্রহণের অন্যান্য উপকরণ পরিবহন, ভোট কেন্দ্রের বিন্যাস, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, দুইটি ব্যালটের ব্যবহার, ফলাফল প্রস্তুত ইত্যাদি বিষয় ভিত্তিক সেশন পরিচালনা করা হচ্ছে।

প্রশিক্ষণে ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৫০০ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৯০ পোলিং অফিসার অংশগ্রহন করছেন।উল্লেখ্য, এবারের নির্বাচনে বড়াইগ্রামের ৯৯টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৩৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 
 

বড়াইগ্রাম থেকে আরও পড়ুন

সর্বশেষ