বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আব্দুল আজিজ এমপি। নাটোর ভিউ২৪
নাটোরের বড়াইগ্রামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলী ও বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নুরে আলম সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম বক্তব্য রাখেন।
