বড়াইগ্রামে সরকারী মৎস্য অভয়াশ্রম রক্ষার দাবিতে মানববন্ধন


বড়াইগ্রাম বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৩ ঘন্টা আগে) ১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ২:১৬ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামের বিল চিনাডাঙ্গায় মৎস্য অভয়াশ্রম রক্ষার দাবিতে মানববন্ধন। নাটোর ভিউ ২৪

নাটোরের বড়াইগ্রামের পারকোলে বিল চিনাডাঙ্গায় সরকারী মৎস্য অভয়াশ্রম রক্ষা ও অবৈধভাবে মাছ লুটের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্থানীয় মৎস্যজীবিরা। শনিবার অভয়াশ্রমের পাশে পদ্মবিল পার্কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানবন্ধনকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ কাওছার, মাঝগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ রানা, যুগ্ন আহ্বায়ক রেজাউল করিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল বাশার, মৎস্যজীবি আব্দুস সোবহান সরকার ও হরফ আলী, সমাজসেবক শামীম রেজা ও জিয়াউর রহমান বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, বিল চিনাডাঙ্গায় মাছের প্রজনন বৃদ্ধির জন্য সরকারী মৎস্য অভয়াশ্রম রয়েছে। সম্প্রতি একটি প্রভাবশালী মহল ক্ষমতার জোরে স্যালো মেশিন দিয়ে পানি সেচে অভয়াশ্রমের মা মাছ লুটে নেয়ার চেষ্টা করছে। কিন্তু অভয়াশ্রমটি রক্ষা করলে ঐতিহ্যবাহী এ বিলে মাছের পরিমাণ বাড়বে, তাতে মৎস্যজীবিসহ সাধারণ গৃহস্থরাও বর্ষা মৌসুমে মাছ মেরে খেতে পারবে। তারা অবিলম্বে মা মাছ নিধনের প্রচেষ্টা বন্ধ করে অভয়াশ্রমটি রক্ষাসহ মাছ লুটের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। 
 

বড়াইগ্রাম থেকে আরও পড়ুন

সর্বশেষ