তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি এবার ক্ষমতায় যাবে : দুলু


রাজনীতি নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, ৯:০৪ অপরাহ্ন

natoreview

নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নে রোববার নির্বাচনি প্রচারের সময় আয়োজিত পথসভায় বক্তৃতা করছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই দেশে এবার ধানের শীষের বিজয় হবে, বিএনপি ক্ষমতায় যাবে। কোনো ষড়যন্ত্র করে কেউ বিএনপির বিজয় ঠেকাতে পারবে না। আগামী নির্বাচনে বিএনপি এক তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে একক ভাবেই ক্ষমতায় যাবে। ক্ষমতায় গিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১দফার ভিত্তিত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।

রোববার নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারের সময় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে দুলু এসব কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু সারাদিন মাধনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা, সমাবেশ ছাড়াও পাড়া মহল্লায় ঘুরে ঘুরে জন সংযোগ করেন এবং তার লিফলেট বিতরণ করে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করেন।

এসব সভা সমাবেশে দুলু আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। এবার মানুষ উৎসবের আমেজে ভোট দিতে যাবে। ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ দেশের শান্তি শৃংখলা ও স্থীতিশীলতা দেখতে চায়। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে হানাহানি সন্ত্রাস ও জুলুম মুক্ত একটি সুন্দর দেশ গড়বে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ