আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাবুর খুনীদের বিচার করা হবে --দুলু


রাজনীতি বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৬ দিন আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ৭:৪৬ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু’র স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। নাটোর ভিউ২৪

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের তাণ্ডবলীলায় উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর মতো জনপ্রিয় নেতৃত্বকে হারাতে হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রথম রাজনৈতিক হত্যাকান্ড ছিল বাবু হত্যা। তারা শুধু প্রকাশ্য দিবালোকে বাবুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, খুনিদের বিচার বাধাগ্রস্ত করতে যা যা করা দরকার তার সবই করেছে। এ কারণে ১৬ বছরেও বাবু হত্যা মামলার বিচার হয়নি। উল্টো শেখ হাসিনা বাবুর খুনীদের বিনা ভোটে মেয়র বানিয়ে, চেয়ারম্যান বানিয়ে পুরষ্কৃত করেছে। শুধু বাবু নয়, বিএনপিকে দুর্বল করতে এমন অসংখ্য নেতাকর্মীকে তারা খুন করেছে, গুম করেছে। এতোদিন তারা ক্ষমতার বলে বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। কিন্তু এখন গণতান্ত্রিক সরকার ক্ষমতায়, কিন্তু আজ বলে গেলাম এ সরকারের আমলেই প্রয়োজনে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাবু খুনীদের বিচার করা হবে ইনশাল্লাহ। 

তিনি শনিবার বিকালে আওয়ামীলীগ নেতাকর্মীদের প্রকাশ্য হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। 

বনপাড়া বাজারে শহীদ বাবু চত্ত্বরে জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। স্মরণসভায় বিশেষ অতিথি হিসাবে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, সানাউল্লাহ নুর বাবুর সহধর্মিণী মহুয়া নুর কচি, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, সাবেক মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট শরীফুল হক, অধ্যক্ষ আশরাফ আলী ও নাসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেতা জামাল উদ্দিন আলী, বনপাড়া পৌর বিএনপির সাবেক সম্পাদক সরদার রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম রনি, সাবেক যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিুজর রহমান পারভেল ও সম্পাদক মোস্তাফিজুল হক বকুল বক্তব্য রাখেন। 

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে দলীয় কর্মসূচি পালন কালে আওয়ামীলীগ নেতাকর্মীদের নির্মম হামলায় প্রকাশ্য দিবালোকে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু খুন হন। 
 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ