মেজর জিয়ার ঘোষণাতেই মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল : দুলু


রাজনীতি নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২৬ অপরাহ্ন

natoreview

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার নলডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তৃতা করছেন নাটোর-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিলো বলেই ১৯৭১ সালে জাতির চরম ক্রান্তিলগ্নে কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তিনি মহান স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। সেদিনের মেজর জিয়ার এক ঘোষণাতেই বাংলাদেশের লক্ষ কোটি মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভ্রৌম রাষ্টের জন্ম হয়েছিল।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে নলডাঙ্গা উপজেলা যুবদল ও পৌর যুবদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুলু আরও বলেন, স্বাধীনতা পরবর্তী স্বাধীন বাংলাদেশে শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। চারটি বাদে সকল পত্রিকা বন্ধ করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সব মানুষের রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠা করেন। বন্ধ সকল পত্রিকা চালু করে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করেন। মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রুপকার। ক্ষনজন্মা এই রাষ্ট নায়ককে জাতি কখনো ভুলবে না। একটি সুন্দর বাংলাদেশ গঠনে তার অবদান জাতি চীরদিন মনে রাখবে।

নলডাঙ্গা উপজেলার পাবনাপাড়া শহীদ নাজমুল হক সরকারি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নাটোর জেলা  যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস, জেলা বিএনপির সদস্য সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক রাসেল আহম্মেদ রনি, নলডাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক মামুন খান, আহবায়ক কমিটির সদস্য রুপচান প্রমুখ।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ