বড়াইগ্রামে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে অবহিতকরণ সভা


বড়াইগ্রাম বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:৩৮ অপরাহ্ন

natoreview

নাটোরের বড়াইগ্রামে অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। নাটোর ভিউ২৪

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম পৌর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, পৌর নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন ও পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল বক্তব্য রাখেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের তাৎপর্য বুঝে যথাযথ ভাবে ভোট প্রদানসহ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
 

বড়াইগ্রাম থেকে আরও পড়ুন

সর্বশেষ