নাটোরে রাবিয়ানের বার্ষিক সাধারণ সভা


শিক্ষা সদর

নিজস্ব প্রতিবেদক

(৩ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৭:২১ অপরাহ্ন

natoreview

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রাবিয়ান নাটোর জেলা শাখার শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রাবিয়ান নাটোর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

শহরের আলাইপুর জেলা পরিষদ মিলনায়তন শনিবার বেলা ১১টার দিকে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানে রাবিয়ান জেলা সভাপতি নাটোরের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগরের সভাপতিত্বে বক্তৃতা করেন রাবিয়ান বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, শিল্পপতি শামসুল ইসলাম মল্লিক, জেলা রাবিয়ানের সদস্য সাইফুল ইসলাম পলাশ, হাবিবুল ইসলাম হেলাল, আবু হাসান তালুকদার, অরুন ঘোষ, আব্দুর রহিম, শাজাহান আলী, সাংবাদিক মুক্তার হোসেন, এম জাহীদুল হুদা ফরহাদ, অধ্যক্ষ মোহাম্মদ আলী প্রমুখ।

 

 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ