বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, চালকসহ নিহত ২


বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:০৩ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে মঙ্গলবার দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান। ছবি : নাটোরভিউ২৪

বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় তাকওয়া ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির চালক ও বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়,  ঢাকা থেকে নাটোর গামী একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় সড়কের পার্শে দাঁড়িয়ে ছিল। পরে একই দিক থেকে ছেড়ে আসা রাজশাহীগামি একটি কাভার্ডভ্যান পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের দিক দুমড়ে মুচরে যায়। এ সময় ঘটনাস্থলেই তাকওয়া ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির কাভার্ড ভ্যানের চালক নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে সোহাগ হোসেন ও বিক্রয় প্রতিনিধি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন নিহত হয়।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. মনিরুজ্জামান বলেন, লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইন অনুসরণ করে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান, এই কর্মকর্তা।

বড়াইগ্রাম থেকে আরও পড়ুন

সর্বশেষ