বড়াইগ্রামে বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


বড়াইগ্রাম

বড়াইগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৭:১১ অপরাহ্ন

natoreview

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া যুথি খাতুনের দাদির আহাজারি। ছবি : নাটোরভিউ২৪

বড়াইগ্রামে শখের বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুথি খাতুন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৪টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুথি ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। বাবা-মায়ের ডিভোর্সজনিত কারণে শিশুটির লেখাপড়া বন্ধ ছিল বলে জানা গেছে।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর ময়েজ উদ্দিন জানান, বিকালে শিশুটি তার শখের বিড়াল নিয়ে খেলা করছিল। এ সময় বিড়ালটি দৌড়ে ছাদের সিড়ি ঘরের টিনের চালের উপর উঠে যায়। পরে যুথি বিড়ালটিকে নামাতে সেখানে উঠলে বিদ্যুৎ সঞ্চালনের মেইন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 


 

বড়াইগ্রাম থেকে আরও পড়ুন

সর্বশেষ