শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে : দুলু


রাজনীতি নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(৮ মাস আগে) ১৯ নভেম্বর ২০২৫, বুধবার, ৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:০০ অপরাহ্ন

natoreview

নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া জিরো পয়েন্টে বুধবার নির্বাচনি সভায় বক্তৃতা করছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : নাটোরভিউ২৪

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ভারত যেহেতু বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ চেটিয়াকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের আওতায় আনতে পেরেছে সেহেতু শেখ হাসিনাকেও এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, রায় কার্যকর করতে হবে।

দুলু বলেন, শাসনের নামে শোষন কেউ পছন্দ করেন না। শেখ মুজিমের মৃত্যুর যেমন এ দেশে কান্নার কোনো মানুষ ছিলো না তেমনি, তার মেয়ে ফ্যাসিষ্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরও কেউ আপসোস করেনি। বরং মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। নির্যাতিত মানুষ উল্লাস প্রকাশ করেছে। মাটিতে সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেছে।

বুধবার বিকেলে নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া জিরো পয়েন্টে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

স্থানীয় বিএনপি নেতা আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ