আন্তর্জাতিক সিসা প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে লালপুরে শোভাযাত্রা


লালপুর

লালপুর প্রতিনিধি

(৫ মাস আগে) ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৭ অপরাহ্ন

natoreview

আন্তর্জাতিক সিসা প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার লালপুরে শোভাযাত্রা। ছবি : নাটোরভিউ২৪

‘কোনও মাত্রাই নিরাপদ নয়, এখনই সময় সিসা দূষণ বন্ধে কাজ করার’ এই প্রতিপাদ্য নিয়ে, আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে লালপুরে সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লালপুর বাজার ত্রিমোহিনী চত্বরে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ বাংলাদেশ যৌথ আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায়, র‌্যালি ও মানববন্ধনে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ নাটোর জেলা সেক্রেটারি মোহাম্মদ আল আমিন, প্রত্যাশা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব, আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাউসার আলম সবুজ প্রমুখ।

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ