তিন দফা দাবিতে লালপুরে রোববার শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল। ছবি : নাটোরভিউ২৪
এমপিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ৩ দফা দাবিতে লালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
রোববার বেলা ১২টার দিকে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে লালপুর-বনপাড়া সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে সমাবেত হন শিক্ষক ও কর্মচারীরা।
এ সয়ম বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ, আখ চাষী নেতা আনছার আলী দুলাল, এবি পার্টির নেতা মোকাবেবুর রহমান নাসিম, মোহরকয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেন, মঞ্জিলপুকুর কৃষি কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, গোপালপুর পৌর বিএম কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন।
