লালপুরে রাস্তার মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা


লালপুর

লালপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ৮:১০ অপরাহ্ন

natoreview

লালপুরে সরকারি রাস্তা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।ছবি : নাটোরভিউ২৪

লালপুরে সরকারি রাস্তা থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা  করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত জিয়াউর রহমান নান্দরায়পুরের হোসেন আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর এলাকায় সরকারি রাস্তা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলেন জিয়াউর রহমান এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার প্রমাণ পায় এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

লালপুর থেকে আরও পড়ুন

সর্বশেষ