নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সভা


শিক্ষা সদর

নিজস্ব প্রতিবেদক

(৫ মাস আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১১:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪২ অপরাহ্ন

natoreview

নাটোরে পাঁচ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের সভ। ছবি : নাটোরভিউ২৪

নাটোরে বিশ্ব শিক্ষক দিবসে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্টিপদ ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।

রোববার বিকেল ৪টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভা শেষে কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,  নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমান, সিনিয়র শিক্ষক আকরাম হোসেন, সহকারী শিক্ষক রাজু আহমেদ, নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইউছুফ আলী প্রমুখ।

এ সময় বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ মোট পাঁচটি দাবি জানান।


 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ