নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারপিট, মহাসড়ক অবরোধ


শিক্ষা সদর

নিজস্ব প্রতিবেদক

(৭ মাস আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৪:২২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:৪৩ অপরাহ্ন

natoreview

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় সোমবার রাতে ঢাকা-রাজশাহী মহাসড় অবরোধ। ছবি : নাটোরভিউ২৪

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারপিটের ঘটনায় ২ ঘণ্টা ধরে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী মহাসড়কে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নাটোর শহরের রামাইগাছির টেক্সটাইল ইনস্টিটিউট এলাকায় এসব ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে তুলে নিয়ে মারপিট করে স্থানীয় কিছু বখাটেরা। সোমবার বিকেল নাইম হোসেন এবং সন্ধ্যায় পিয়াস নামে দুই শিক্ষার্থীকে স্থানীয় বখাটেরা পাশের ভেদরার বিলে  তুলে নিয়ে গিয়ে মারপিট করে। এ সময় টেক্সটাইলের শিক্ষার্থীরা খবর পেয়ে দুজনকে উদ্ধার করে। পরে এরই প্রতিবাদে রাতে টেক্সটাইলের সামনে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সময় শিক্ষার্থীদের ওপরে বখাটেদের নির্যাতনের বিচার দাবি করা হয়।

রাত ১০টার দিকে নাটোর সদর থানা পুলিশ এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে মহাসড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী আতিক হাসান বলেন, স্থানীয় বখাটেরা প্রায়ই আমাদের শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধর করে এর কোনো প্রতিকার আমরা পাই না। প্রশাসনের অনুরোধে আজকে আমরা সড়ক ছেড়ে দিচ্ছি কিন্তু দোষীদের দ্রুত গ্রেপ্তার না করলে আমরা আবারও রাজপথে নামবো।

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক বলেন, বখাটেদের উৎপাতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও এই এলাকার আইনশৃঙ্খলা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। বিষয়টি জানার পরে ঘটনালে এসেছি। জনগণের দুর্ভোগের কথা বললে শিক্ষার্থীরা এই অবরোধ তুলে নিয়েছে।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর বারবার কারা হামলা চালাচ্ছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। এই ঘটনার দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ