নলডাঙ্গা থেকে জীবন্ত সাপ নিয়েই নাটোর হাসপাতালে হাজির সাপে কাটা রোগী


নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(১১ মাস আগে) ১৪ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪০ অপরাহ্ন

natoreview

নলডাঙ্গা উপজেলার মোমিনপুরে বৃহস্পতিবার অসিম সরদারকে দংশন করার পর খাঁচার ভেতর আটকে রাখা গোখর সাপ। নাটোরভিউ২৪

নলডাঙ্গায় নিজের শয়ন কক্ষে সাপ ছোবল দেওয়ার পর এক যুবক সেই বিষধর সাপকে জীবন্ত ধরে নিয়ে চলে আসেন হাসপাতালে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে সাপ হাতে নিয়ে এসে ভর্তি হন তিনি।

সাপে কাটা রোগী অসিম সরদার নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদার পাড়ার দিনু সরদারের ছেলে। অসিম সরদারের ভগ্নিপতি অখিল সরদার জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অসিম সরদার ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে পা রাখার সঙ্গে সঙ্গে একটি বিষাক্ত গোখরো সাপ তাকে ছোবল মেরে গর্তে ঢুকে যায়। এ সময় অসিমের চিৎকারে স্বজনারা এসে ঘটনা জেনে গর্ত থেকে সাপটি ধরে খাঁচার ভিতর আটকে রাখে। পরে সাপসহ নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন অসিম। বর্তমানে অসিম পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা বেশ ভালো আছে বলে জানিয়েছেন হাসপাতালে কর্তব্যরত সেবিকা জেসমিন আক্তার।

নলডাঙ্গা থেকে আরও পড়ুন

সর্বশেষ