বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিএনপির সমাবেশে বক্তৃতা করছেন লালপুর-বাগাতিপাড়া আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। ছবি : নাটোরভিউ২৪
বিএনপির সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেছেন, তারেক রহমানের দৃঢ় নেতৃত্বে দেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়েছে। এ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব যড়যন্ত্রকে মোকাবিলা করবে বিএনপি এবং তারেক রহমানই হবেন দেশের আগামী প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪, শহীদ স্মরণে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তারেক রহমান ৩১ দফার মাধ্যমে দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন। তিনি দেশে কৃষি ও শিল্প বিপ্লব করার চেষ্টা করছেন। দেশের মানুষের বেকার সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। এই নেতা বলেন, খুব শিগগিরি তারেক রহমান দেশে ফিরে আসবেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো বাড়ি না থাকায় দেশে ফিরে তারেক রহমানকে ভাড়া বাসায় উঠতে হবে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া ছিলেন সৎ। তিনিও তেমন সৎ।
‘তারেক রহমানের নেতৃত্বেই দেশ নিরাপদ’ উল্লেখ করে টিপু বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের মানুষ নিরাপদে বাস করতে পারবেন। তিনি বিএনপির সব নেতাকর্মীদের তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়নের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শামিম সরকার প্রমুখ।