লালপুরে সোমবার সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধা জানানো হচ্ছে। ছবি : নাটোরভিউ২৪
বিএনপি নেতা নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার গৌরীপুরে পটলের বাড়ি চত্বরে আলোচনা সভা শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পটলের বড় ছেলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফিরোজ হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হাই, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকুল আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম বিপ্লব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনছুর রহমান, মালয়েশিয়া প্রবাসী বিএনপির নেতা আবুল বাসার, যুবদলের নেতা শহিদুল ইসলাম, সাকিবুল আলম শোলভ, আবদুস সালাম ভবন, এনামুল হক কালু।
