বাগাতিপাড়ার তমালতলা মোড় বাজারে রোববার আগুনে পুড়ে যাওয়া মুদি দোকান। ছবি : নাটোরভিউ২৪
বাগাতিপাড়ার তমালতলা মোড় বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। রোববার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাজারের বিশ্বনাথ কুন্ডুর মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বেচা-কেনা করার সময় পাশের দোকানীরা কুন্ডু মুদি দোকানের দোতলার গুদাম ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। গুদাম ঘরে লাগা আগুন মুহূর্তেই নিচতলায় ছড়িয়ে পড়ে। এতে গুদাম ও দোকানে থাকা চাল, ডাল, আটা, ময়দা, তেলসহ বিভিন্ন মালামাল পুড়ে ভষ্মিভূত হয়। পরে খরব পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের ইনচার্জ ফজলুর রহমান বলেন, বৈদ্যূতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
