বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ


বাগাতিপাড়া

বাগাতিপাড়া প্রতিনিধি

(৫ মাস আগে) ২৬ অক্টোবর ২০২৫, রবিবার, ৮:০২ অপরাহ্ন

natoreview

বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে আড়াআড়িভাবে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করেছেন মৎস্য দফতর কর্মকর্তারা। ছবি : নাটোরভিউ২৪

বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে আড়াআড়িভাবে দেওয়া অবৈধ বাঁধ অপসারণ করেছে মৎস্য দফতর। রোববার (২৬ অক্টোবর) সকালে এ বাঁধ অপসারন করা হয়।

বেশ কিছুদিন ধরে উপজেলার জামনগর এলাকায় বড়াল নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছিল স্থানীয় কয়েকজন। এতে মাছের স্বাভাবিক বিচরণ কার্যক্রমে বাধা সৃষ্টি হয়। এমন সংবাদ পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।  এ সময় সেখান থেকে বাঁধ নির্মাণ ও মাছ শিকারে ব্যবহৃত বানা, বাঁশসহ নানা উপকরন উদ্ধার করে তা নদীপাড়ে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

সেসময় সেখানে ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি সাত্তার, জামনগর পুলিশ ফাঁড়ির এসআই আশিষ কুমারসহ পুলিশের একটি দল। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান বলেন, প্রবাহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া মৎস্য আইনে দন্ডনীয়। এতে মাছের প্রাকৃতিক প্রজনন ও চলাচল বিঘ্নিত হয়। জনকল্যাণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

বাগাতিপাড়া থেকে আরও পড়ুন

সর্বশেষ