রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা

নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে নাটোরে মানববন্ধন


নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক

(১১ মাস আগে) ৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৪ অপরাহ্ন

natoreview

রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা দেওয়ার ঘটনায় নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলওয়ে প্লাটফর্মে মানববন্ধন। ছবি : নাটোরভিউ২৪

নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর রেলওয়ে প্লাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন, নলডাঙ্গা উপজেলা তারেক জিয়া পরিষদের সদস্য সচিব কাজি শাহারিয়ার আহম্মেদ সিহাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সাবেক যুগ্ন আহ্বায়ক বাদশা খান, স্থানীয় এলাকাবাসী খাজা নাজিমুদ্দিন, আজাদুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী আলোচিত নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টার ঘটনায় প্রশাসনের তেমন ভূমিকা নাই। এলাকাবাসী রাত জেগে রেল লাইন পাহাড়া দিচ্ছে অথচ এখন পর্যন্ত নাশকতার ঘটনায় কোনো নাশকতাকারী গ্রেফতার হয়নি। নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামীলীগ। বিভিন্ন এলাকায় কৌশলে তারা গোপন মিটিং করছে। বক্তরা নাশকতাকারীদের গ্রেফতার করার দাবি করেন এবং নাশকতাকারীদের গ্রেফতান করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দিয়েছেন।

নলডাঙ্গা থেকে আরও পড়ুন

সর্বশেষ